চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে গতকাল বৃহস্পতিবার বিকেলে গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, মানুষের জীবন রক্ষা ও জীবিকার নিশ্চয়তা দিতে ‘অর্থনৈতিক উত্তরণ : ভবিষ্যৎ পথ পরিক্রমা’ শিরোনামে এ বাজেট অর্থনীতির পুনরুদ্ধারে ও কর্মসংস্থান সৃষ্টিতে নবমাত্রা যোগ করবে। এ বাজেটে করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্য ও কৃষি খাতকে ঘিরে দীর্ঘমেয়াদি যে পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে তাতে দেশের প্রান্তিক জনগোষ্ঠী, ছোট-বড় ব্যবসায়ী, উদ্যোক্তাসহ সকল শ্রেণি-পেশার মানুষের মধ্যে নব উদ্দীপনা সৃষ্টি করবে বলে তিনি প্রত্যাশা করেন।
×
