৮ বছর পর ‘পোড়ামন’ পরিচালকের সিনেমায় সাইমন মাহি

আপডেট : ০৪ জুন ২০২১, ০৮:১২ পিএম

২০১৩ সালে মুক্তি পায় জাকির হোসেন রাজু পরিচালিত ‘পোড়ামন’ চলচ্চিত্র। এতে প্রধান দুই চরিত্রে জুটি বেঁধে কাজ করেন সাইমন সাদিক ও মাহি। এই সিনেমার মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পান সাইমন মাহি। ব্যবসা সফল ছবি উপহার দিলেও এই নায়ক-নায়িকা ও পরিচালকত্রয়ী আর একসঙ্গে কাজ করেননি।

৮ বছর পর আবারও জাকির হোসেন রাজুর পরিচালনায় কাজ করতে যাচ্ছেন সাইমন ও মাহি। ‘আর্তনাদ’ নামের এই সিনেমাটি প্রযোজনা করছে শাপলা মিডিয়া। প্রযোজনা সংস্থার কর্ণধার সেলিম খান বলেন, ‘আর্তনাদ’ ছবি শুরু হচ্ছে। ছবিটিতে মাহিয়া মাহি ও সাইমন সাদিক থাকছে। বাকিটা পরে জানাবো।’

এই প্রযোজনা সংস্থার আরও তিনটি চলচ্চিত্রে অভিনয় করছেন মাহি। এর মধ্যে ‘লাইভ’ নামের চলচ্চিত্রের শুটিং চলছে।

image

‘পোড়ামন’ সিনেমার দৃশ্যে সাইমন সাদিক ও মাহিয়া মাহি

এ বিষয়ে সাইমন সাদিক বলেন, ‘দীর্ঘ ৮ বছর পর ওস্তাদের পরিচালনায় কাজ করতে যাচ্ছি এটা আমার জন্য অনেক বড় আনন্দের বিষয়। মাহির সঙ্গে পোড়ামন ছাড়াও বেশ কয়েকটি সিনেমায় কাজ করলেও আমরা তিনজন একসঙ্গে এবারই প্রথম কাজ করতে যাচ্ছি। ফলে উত্তেজনাটা একটু বেশি কাজ করছে।’

প্রযোজনা সংস্থা মারফত জানা যায়, শিগগিরই ‘আর্তনাদ’ নামের এই সিনেমার শুটিং শুরু হবে। ঢাকায় দু-এক দিন শুট করার পর বাকি দৃশ্যধারণ করা হবে গ্রামীণ আবহে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত