আফ্রিকার অত্যন্ত প্রভাবশালী ধর্মপ্রচারক টিবি জশুয়া আর নেই। ৫৭ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন নাইজেরিয়ার এই যাজক।
খবরটি নিশ্চিত করা হয় তার পাঁচ মিলিয়ন অনুসারী সমৃদ্ধ ফেসবুক পেজ থেকে। লেখা হয়, ‘ঈশ্বর তার ভৃত্যকে নিয়ে গেছেন।’
শনিবার মৃত্যু হয় জশুয়ার। তবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি। তার হাজার অনুসারীর মধ্যে রয়েছেন আফ্রিকার শীর্ষস্থানীয় রাজনীতিবিদরাও। তবে তার ধর্মযাপন নিয়ে বিতর্ক রয়েছে।
জশুয়া ছিলেন চার্চ অব অল নেশন্স (স্কোয়ান), সিনাগগের নেতা ও প্রতিষ্ঠাতা। নাইজেরিয়ার লাগোসে অবস্থিত এই চার্চ থেকে পরিচালনা করা হয় ইমান্যুয়েল টেলিভিশন।
