ফরিদপুরে নসিমন উল্টে মাছভর্তি ড্রামের চাপায় ব্যবসায়ী নিহত

আপডেট : ০৮ জুন ২০২১, ০১:৪২ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে নসিমন উল্টে মাছভর্তি ড্রামের চাপায় মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে জেলার বোয়ালমারীর সহস্রাইল নামক স্থানে এই ঘটনা ঘটে।

নিহত মো. আইউব আলী (৬০) বোয়ালমারীর দাদপুর ইউনিয়নের চিতারবাজার গ্রামের বাসিন্দা।

শেখর ইউপির চেয়ারম্যান ইসরাফিল মোল্লা জানান, মঙ্গলবার সকাল ৭টার দিকে মাছ ব্যবসায়ী আইউব আলী নসিমনযোগে বাগেরহাট থেকে ড্রামভর্তি মাছ নিয়ে বোয়ালমারী উপজেলার চিতারবাজার হাটে মাছ বিক্রির উদ্দেশ্যে যাচ্ছিলেন।

মাইজকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী উপজেলার সহস্রাইল নামক স্থানে পৌঁছালে ওই সড়কে দেয়া গতিরোধকে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে নসিমনটি উল্টে যায়।

এতে মাছভর্তি ড্রামের চাপায় ঘটনাস্থলেই আইউব আলীর মৃত্যু হয়। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত