চাঁদপুর ও সীতাকুন্ড

ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত, রেললাইনের পাশে লাশ

আপডেট : ০৮ জুন ২০২১, ১১:৪৬ পিএম

চাঁদপুর ও সীতাকুন্ডে পৃথক দুই ঘটনায় দুজন বৃদ্ধের মৃত্যু হয়েছে। চাঁদপুর শহরের কালীবাড়ী এলাকায় ট্রেনের ধাক্কায় ৬৫ বছর বয়সী এক অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে।

গত সোমবার মধ্যরাতে চাঁদপুর সরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে মঙ্গলবার সকালে রেলওয়ে থানা পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, সোমবার রাতে চট্টগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসা আন্তঃনগর মেঘনা এক্সপ্রেসের ধাক্কায় ওই ব্যক্তি আহত হয়। এতে ওই ব্যক্তির মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে মধ্যরাতে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে সীতাকুন্ডের ভাটিয়ারীতে রেললাইন থেকে গোলাম মোহাম্মদ (৬২) নামে এক সিঅ্যান্ডএফ কর্মকর্তার লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল সকালে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ স্কুলের পেছনে রেললাইনের পাশ থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত গোলাম মোহাম্মদ নোয়াখালীর সেনবাগ থানার কাদরা গ্রামের মৃত মো. মুছা মিয়ার ছেলে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত