ভারতে অনুপ্রবেশের সময় সীমান্তে নারী, শিশুসহ ১০ জন আটক

আপডেট : ১১ জুন ২০২১, ১০:২২ পিএম

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের সময় ১০জনকে আটক করেছে বিজিবি।

শুক্রবার দুপুরে ওই উপজেলার বেতবাড়িয়া ও শ্যামকুড় মাঠপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহ মহেশপুর ৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম জানান, যাদবপুর বিওপির দায়িত্বপূর্ণ বেতবাড়ীয়া গ্রাম থেকে দুই পুরুষ, চার নারী ও চার শিশুকে আটক করেছে বিজিবি।

আটককৃতরা হলেন- খুলনা জেলার ফুলতলা থানার বানিয়া পুকুর গ্রামের তুষার কান্তি সরকারের স্ত্রী শ্রাবণী সরকার (৪৭), যশোর জেলার কোতোয়ালি থানার বালিয়াডাঙ্গা গ্রামের আক্তার শেখের ছেলে মো. মিঠু হোসেন (২৬), মিঠুর স্ত্রী ফজিলা খাতুন (২১), তার মেয়ে মোছা. রাবেয়া আক্তার (৫), নড়াইল জেলার কালিয়া থানার যাদবপুর গ্রামের মো. আলম মোল্লা (২২), একই থানার মহিষ খোলা গ্রামের শামীম মোল্লার স্ত্রী রোকসানা বেগম (২৬) তার ছেলে নুর মোহাম্মদ মোল্লা (৭), নুর নবী মোল্লা (২), একই গ্রামের মিন্টু মোল্লার স্ত্রী মোছা. আফসানা আক্তার মিম (২২) ও তার ছেলে মো. মিনহাজুল ইসলাম (২)। তাদের বিরুদ্ধে পাসপোর্ট আইনে মহেশপুর থানায় মামলা হয়েছে।

বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হবে বলে জানান ওই কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত