বিদ্যুতের তারে জড়িয়ে অটোরিকশা চালকের মৃত্যু

আপডেট : ১১ জুন ২০২১, ১১:২৮ পিএম

টাঙ্গাইলের বাসাইলে বিদ্যুতের তারে জড়িয়ে এক ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। তার নাম লালু মিয়া (৩২)। গতকাল শুক্রবার সকালে উপজেলার ফুলকি ইউনিয়নের আইসড়া পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তিনি আইসড়া পূর্বপাড়ার সোহরাব মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, লালু মিয়া প্রতিদিনের মতো তার ব্যাটারিচালিত অটোরিকশাটি নিয়ে কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। পূর্ব থেকে চালু ব্যাটারি চার্জের সংযোগটি খুলতে গেলে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। এ সময় স্বজনরা তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

এ ব্যাপারে ফুলকি ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবুল বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত লালু মিয়ার মৃতদেহ জুমার নামাজের পর জানাজা শেষে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলেও তিনি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত