এসএসটিএএফের জরিপ

৪ মাসে বজ্রপাতে ১৭৭ জনের মৃত্যু

আপডেট : ১১ জুন ২০২১, ১১:২৯ পিএম

২০২১ সালের মার্চ থেকে জুন পর্যন্ত চার মাসে বজ্রপাতে ১৭৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত হয়েছেন ৪৭ জন। গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে সেভ দ্য সোসাইটি অ্যান্ড থান্ডারস্টর্ম অ্যাওয়ারনেস ফোরামের (এসএসটিএএফ) জরিপে এমন তথ্য উঠে এসেছে। গতকাল শুক্রবার সংগঠনের পুরানা পল্টন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বজ্রপাতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও মার্চ মাসের শেষ দিন থেকে বজ্রপাতে মৃত্যুর ঘটনা শুরু হয়। এর পর জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত মারা যায় ১৭৭ জন। এর মধ্যে চলতি মাসের প্রথম সপ্তাহেই মারা গেছে ৬৫ জন। সংগঠনের জরিপে চলতি বছর জুন পর্যন্ত ১৪৯ পুরুষ, ২৮ নারী, ১৩ শিশু ও ৯ কিশোর-কিশোরী বজ্রপাতে মারা গেছে। আহত হয়েছে ৪৭ নারী-পুরুষ। এই সময়ে কৃষিকাজ করতে গিয়ে ১২২ জন, ঝড়ের মধ্যে আম কুড়াতে গিয়ে ১৫ জন, ঘরে অবস্থানকালে ১০ জন, মাছ ধরতে গিয়ে ৬ জন, গরু আনতে গিয়ে ৫ জন, মাঠে খেলার সময় ৩ জন, বাড়ির আঙিনায় খেলার সময় ৬ জন, ভ্যান/রিকশা চালানোর সময় ২ জন এবং গাড়ির ভেতরে অবস্থানকালে বজ্রপাতে ১ জনের মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত