মাঠে লুটিয়ে পড়লেন ডেনমার্কের এরিকসেন, বাতিল ইউরোর ম্যাচ

আপডেট : ১২ জুন ২০২১, ১১:৪১ পিএম

ফিনল্যান্ডের বিপক্ষে ইউরো কাপের ম্যাচ চলাকালে মাঠেই অচেতন হয়ে পড়ে গেলেন ডেনমার্কের ক্রিশ্চিয়ান এরিকসেন। যে ঘটনায় বাতিল হয়ে গেছে ‘বি’ গ্রুপের ম্যাচটি।

কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে শনিবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হয়েছিল ম্যাচটি।

ঘটনাটি ঘটে ম্যাচের ৪৩ মিনিটে। ফিনল্যান্ড বক্সের কাছাকাছি গিয়েছিলেন এরিকসেন, যাতে থ্রো-ইন থেকে বলটা পেতে পারেন। কিন্তু বল তার কাছে আসার আগেই হঠাৎ মাঠে পড়ে যান এরিকসেন। পড়ার সময় মুখ ছিল মাটির দিকে।

সঙ্গে সঙ্গে ছুটে আসেন সতীর্থ ও ফিনল্যান্ডের ফুটবলাররা। মাঠের মধ্যেই ১০ মিনিট চিকিৎসা করা হয় এরিকসেনের। চিকিৎসা চলার সময় তাকে ঘিরে ছিলেন সতীর্থরা। মাঠের মধ্যেই ফুটবলারদের চোখে জল দেখা যায়। সতীর্থকে হারানোর ভয় কেঁদে ফেলেন তারা। দর্শকরাও মুখ ঢেকে ফেলেন।

তবে স্ট্রেচারে করে মাঠ ছাড়ার সময় এরিকসেনের জ্ঞান ছিল বলে মনে হচ্ছিল। এ সময় কপালে হাত দিয়ে ছিলেন তিনি।

আরো পড়ুন

এরিকসেনের অবস্থা ‘স্থিতিশীল’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত