নারায়ণগঞ্জে নৌবাহিনী কর্তৃক পরিচালিত সোনাকান্দা ডকইয়ার্ডে বিআইডব্লিউটিএর ১০টি টাগবোটের নির্মাণকাজ উদ্বোধন করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর আদর্শে আমরা এগিয়ে যাচ্ছি। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে বিশ্বের কাছে দেশকে তুলে ধরা হচ্ছে। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করতে সক্ষম হয়েছি।’
গতকাল শনিবার দুপুরে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সোনাকান্দায় নৌবাহিনীর ডকইয়ার্ডে ‘কিল লেয়িং’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এসব কথা বলেন।
অনুষ্ঠানে ডকইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান বলেন, ‘কানাডার প্রযুক্তিতে অত্যাধুনিক টাগবোট নির্মাণ করা হবে। এসব টাগবোট ব্যবহৃত ড্রেজার স্থানান্তরের কাজে।’
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নৌবাহিনীর সহকারী নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল এম শফিউল আজম, বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদেক, ডকইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক কমোডর এস এম মনিরুজ্জামান, নৌপরিবহন সচিব মেসবাহউদ্দিন চৌধুরী।
