৩০০ দিনে ৩ হাজার কিলোমিটার পথ পাড়ি কচ্ছপ লিসিয়ার

আপডেট : ১৩ জুন ২০২১, ১১:৫২ এএম

প্রায় ৩০০ দিনের ভ্রমণ শেষে তুরস্ক থেকে উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় পৌঁছেছে এক কচ্ছপ। পথের হিসেবে যা ৩ হাজার কিলোমিটার (১৮৬৪ মাইল)।

স্যাটেলাইটের মাধ্যমে সামুদ্রিক কচ্ছপটির পুরো গতিপথ অনুসরণ করা হয়। এমনটাই জানিয়েছে টার্কিশ বিজ্ঞানীরা।

লগারহেড লাগানো কচ্ছপটির বৈজ্ঞানিক নাম রাখা হয়েছে ‘লিসিয়া’। এটি অবমুক্ত করা আট কচ্ছপের একটি। সামুদ্রিক কচ্ছপ পর্যবেক্ষণ প্রকল্পের অংশ হিসেবে তুরস্কের দক্ষিণ সমুদ্র পাড়ে এদের ছাড়ে টার্কিশ মিনিস্ট্রি অব এনভায়রনমেন্ট অ্যান্ড আর্বানাইজেশন।

ভূমধ্যসাগর পাড়ি দিয়ে তিউনিসিয়া পৌঁছাতে ২৯৬ দিন লেগেছে লিসিয়ার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত