দেশে বেসরকারি বিনিয়োগ বাড়াতে ব্যবসায় সহজ সূচকের উন্নতি করতে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্র্তৃপক্ষকে (বিডা) আহ্বান জানিয়েছে পোশাক কারখানা মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ। গতকাল রবিবার বেজা কার্যালয়ে সংস্থাটির নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলামের সঙ্গে বিজিএমইএ প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করে। সেখানে এই আহ্বান জানান। বিজিএমইএ সভাপতি ফারুক হাসান সংগঠনটির প্রতিনিধিত্ব করেন।
বিশ্বব্যাংক ১৯০টি দেশের ব্যবসায় সহজ করার সূচক নির্ণয় করে থাকে। এই সূচকে বাংলাদেশের বর্তমান অবস্থান ১৬৮তম।
