মাথায় পাওয়া চোটে আংশিক স্মৃতি হারিয়ে ফেললেন ডু প্লেসি

আপডেট : ১৪ জুন ২০২১, ০৯:১৪ পিএম

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে মাথায় চোট পেয়ে আংশিক স্মৃতি শক্তি হারিয়ে ফেলেছেন ফ্যাফ ডু প্লেসি। শারীরিক অবস্থার কথা জানাতে গিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এমনটা জানিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক।

শনিবার রাতে আবুধাবিতে পেশোয়ার জালমিরের বিপক্ষে ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে মাথায় চোট পান কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ডু প্লেসি। বাউন্ডারি লাইনে সতীর্থের সঙ্গে সংঘর্ষে মাঠে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নিতে হয়।

রবিবার রাতে ভক্তদের উদ্দেশ্যে বার্তা দিয়ে ডু প্লেসি লেখেন, ‘সুস্থ হয়ে আমি হোটেলে ফিরেছি। আমি ভালো আছি। তবে বেশ কিছু ঘটনা আমার স্মৃতিতে না থাকায় কিছুটা হতাশ লাগছে। আশা করছি দ্রুত মাঠে ফিরব। আপনাদের সকলকে ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।’

আরো পড়ুন

ক্রিকেট মাঠেও লুটিয়ে পড়ার ঘটনা, হাসপাতালে ডু প্লেসি

×
সর্বশেষ সর্বাধিক পঠিত