আংশিক স্মৃতিশক্তি হারিয়েছেন ডু প্লেসি

আপডেট : ১৪ জুন ২০২১, ১১:৪৯ পিএম

মাথায় আঘাত পেয়ে আংশিক স্মৃতিশক্তি হারিয়েছেন ফ্যাফ ডু প্লেসি। শনিবার রাতে আবুধাবিতে পিএসএলের কোয়েটা গ্ল্যাডিয়েটর্স ও পেশোয়ার জালমির মধ্যকার ম্যাচে ফিল্ডিংয়ের সময় সতীর্থ হাসনাইনের সঙ্গে সংঘর্ষে মাথায় চোট পান ফ্যাফ ডু প্লেসি। অনেকক্ষণ তিনি মাটিতে পড়েছিলেন। দলের ফিজিও এসে প্রাথমিক চিকিৎসা করার পর তিনি উঠে পাভিলিয়নে ফিরলেও পরে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। আংশিক স্মৃতিশক্তি হারালেও প্রোটিয়া ক্রিকেটার এখন সুস্থ আছেন। ‘সুস্থ হয়ে আমি হোটেলে ফিরে এসেছি। বেশ কিছু ঘটনা স্মৃতিতে নেই তাই একটু হতাশ রয়েছি, কিন্তু আমি ভালো আছি। আশা করছি শিগগিরই মাঠে ফিরব।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত