ইউআইইউর তিন শিক্ষার্থীর স্টাডি ইন কানাডা স্কলারশিপ অর্জন

আপডেট : ১৫ জুন ২০২১, ০৬:৪৯ পিএম

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) তিনজন শিক্ষার্থী ২০২১-২০২২ শিক্ষাবর্ষের জন্য স্টাডি ইন কানাডা স্কলারশিপ (এসআইসিএস) অর্জন করেছেন।

ইউআইইউ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী তাসমিয়া হাসান সাবন্তি স্কলারশিপ পেয়েছেন কানাডার লেকহেড ইউনিভার্সিটিতে। একই বিভাগের উম্মে মারিয়া মুনা এবং ফাহিম আল আউসাফ স্কলারশিপ পেয়েছেন কানাডার কনকর্ডিয়া ইউনিভার্সিটি অব অ্যাডমন্টনে। এছাড়াও একজন শিক্ষার্থী ২০২১-২২ শিক্ষাবর্ষের জন্য সংরক্ষিত তালিকায় রয়েছে।  

১০,২০০ কানাডিয়ান ডলারের এই স্কলারশিপ গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা (জিএসি) দ্বারা অর্থায়িত। এটি কানাডায় এক সেমিস্টার এক্সচেঞ্জের মাধ্যমে প্রদান করা হবে।

এশিয়া, ইউরোপ, মধ্যপ্রাচ্য এবং উত্তর ও সাব-সাহারান আফ্রিকা অঞ্চলের ২১ টি দেশের শিক্ষার্থীর জন্য ৫০ টি স্কলারশিপের ঘোষণা করা হয়। ইউআইইউর শিক্ষার্থীরা তীব্র প্রতিযোগিতার মাধ্যমে ৩ টি স্কলারশিপ অর্জন করেন।

ইউআইইউর উপাচার্য প্রফেসর ড. চৌধুরী মোফিজুর রহমান স্কলারশিপ পাওয়া শিক্ষার্থীদের সাফল্য কামনা করে সামনে এ ধরনের প্রতিযোগিতার জন্য নিজেকে প্রস্তুত করতে ছাত্র-ছাত্রীদের উৎসাহিত করেন।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত