অষ্টম শ্রেণি : শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

আপডেট : ১৬ জুন ২০২১, ১২:১৯ এএম

তৃতীয় অধ্যায়

স্বাস্থ্যবিজ্ঞান পরিচিতি ও স্বাস্থ্যসেবা

বহুনির্বাচনী

১. এইডস প্রতিরোধের উপায় হলো

i. ঝুঁকিপূর্ণ আচরণ পরিহার

ii. আবেগ প্রশমন

iii. এইচআইভি সম্পর্কে সচেতনতা

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii                           খ. i ও iii

গ. ii ও iii                         ঘ. i, ii ও iii

২. এইডস সর্বপ্রথম কোথায় ধরা পড়ে?

ক. পাকিস্তান        খ. ইরাক

গ. মার্কিন যুক্তরাষ্ট্র ঘ. কানাডা

৩. এইডস আক্রান্ত ব্যক্তির লসিকাগ্রন্থি

ক. ফুলে যায়        খ. শক্ত হয়ে যায়

গ. নরম হয়ে যায়  ঘ. সরু হয়ে যায়

৪. ঝুঁকিপূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যানে নিজেকে কেমন হতে হবে?

ক. দৃঢ়চেতা                     খ. শক্তিশালী

গ. বিজ্ঞানী                      ঘ. বুদ্ধিজীবী

৫. একজন সুস্থ ব্যক্তির ভেতরে অজান্তেই কোন সংক্রামকটি ছড়িয়ে যেতে পারে?

ক. জলাতঙ্ক         খ. এইডস

গ. টাইফয়েড       ঘ. পোলিও

৬. কোন রোগের এখনো কোনো প্রতিষেধক আবিষ্কার হয়নি?

ক. বিকলাঙ্গ         খ. অঙ্গহানি

গ. এইডস                       ঘ. প্যারালাইসিস

উদ্দীপকের আলোকে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও :

স্যার অষ্টম শ্রেণির ক্লাসে ছাত্রদের এমন একটি জীবাণু সম্বন্ধে বললেন যার কোনো প্রতিষেধক বা কার্যকর ওষুধ এখনো আবিষ্কৃত হয়নি। এর ফলে মারাত্মক ব্যাধির সৃষ্টি হয়, যার শেষ পরিণতি মৃত্যু।

৭. উদ্দীপকের জীবাণুটির নাম কী?   

ক. AIDS                        খ. যক্ষ্মা

গ. H1N1                        ঘ. HIV

৮. অকালমৃত্যু কোন রোগের শেষ পরিণতি?

ক. AIDS                      খ. যক্ষ্মা

গ. H1N1                        ঘ. HIV

৯. এইডস আক্রান্ত ব্যক্তির শরীরের ওজন দ্রুত

ক. বেড়ে যায়             খ. পরিবর্তন হয়

গ. হ্রাস পায়                     ঘ. কোনোটিই নয়

১০. Acquired Immune Deficiency Syndrome-কে সংক্ষেপে বলা হয়

ক. AIDS                       খ. HIV

গ. BCG                         ঘ. TT

১১. এইডস রোগের ভাইরাসটির নাম কী?

ক. এইচআইভি    খ. এইচবিএস

গ. সিপিলিপি       ঘ. এইচএসবি

১২. এইডস থেকে মুক্ত থাকার উপায় কী?

ক. খেলাধুলার ব্যবস্থা করা

খ. পরিষ্কার পরিচ্ছন্ন থাকা

গ. গণসচেতনতা সৃষ্টি করা

ঘ. ভালো কাজের সঙ্গে যুক্ত থাকা

১৩. কোন বয়সের ছেলেমেয়েরা এইডসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি?

ক. ২৫ বছরের কম            খ. ২৫ বছরের ঊর্ধ্বে

গ. ৩০ বছরের কম            ঘ. ৩০ বছরের ঊর্ধ্বে

১৪. মানবদেহের কোন তরলে এইচআইভি ভাইরাস বেশি থাকে?

i. বীর্য   ii. রক্ত iii. রস

নিচের কোনটি সঠিক?       

ক.i ও ii                     খ. i ও iii

গ.ii ও iii                   ঘ. i, ii ও iii

১৫. এইচআইভি আক্রমণের সর্বশেষ পর্যায় হলে

ক. জলাতঙ্ক         খ. এইডস

গ. বসন্ত              ঘ. হাম

১৬. এইডস আক্রান্ত ব্যক্তির কত মাসের অধিক সময় জ্বর থাকে?

ক. ১ মাস                       খ. ২ মাস

গ. ৩ মাস                        ঘ. ৪ মাস

১৭. কিশোর-কিশোরীদের না বলার দক্ষতা কেন প্রয়োজন?

ক. খেলাধুলার জন্য

খ. বন্ধুত্ব রক্ষার জন্য

গ. ঝুঁকিপূর্ণ প্রস্তাব প্রত্যাখ্যানের জন্য

ঘ. নিজেকে দৃঢ়চেতা করার জন্য

১৮. মফিজ সম্প্রতি এইআইভিতে আক্রান্ত হয়েছে। এর প্রভাব পড়বে

i. পারিবারিক ক্ষেত্রে  ii. সামাজিক ক্ষেত্রে

iii. অর্থনৈতিক ক্ষেত্রে

নিচের কোনটি সঠিক?       

ক.i ও ii                     খ. i ও iii

গ.ii ও iii                   ঘ. i, ii ও iii

১৯. বাংলাদেশের মেয়েদের এইডসে আক্রান্ত হওয়ার কারণ হলো

i. মেয়েদের দুর্বল অবস্থান

ii. এইডস সম্পর্কে জ্ঞানের অভাব

iii. অনিরাপদ দৈহিক সম্পর্ক স্থাপনে মেয়েদের বাধাদানের অক্ষমতা

নিচের কোনটি সঠিক?         

ক.i ও ii                     খ. i ও iii

গ.ii ও iii                   ঘ. i, ii ও iii

২০. এইডস সংক্রমণে ঝুঁকিমুক্ত নয় কোনটি?

ক. অনিরাপদ দৈহিক সম্পর্ক

খ. নিরাপদ দৈহিক সম্পর্ক

গ. ধর্মীয় অনুশাসন

ঘ. পরিক্ষীত রক্ত গ্রহণ

উত্তর

১. ঘ, ২. গ, ৩. ক, ৪. ক, ৫. খ, ৬. গ, ৭. ঘ, ৮. ক, ৯. গ, ১০. ক, ১১. ক, ১২. গ, ১৩. ক, ১৪. ঘ, ১৫. খ, ১৬. খ, ১৭. ঘ, ১৮. ঘ, ১৯. ঘ, ২০. ক

×
সর্বশেষ সর্বাধিক পঠিত