জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা

নন-এমপিও অনার্স শিক্ষকদের বেতন না দিলে অধিভুক্তি বাতিল

আপডেট : ১৬ জুন ২০২১, ১২:৫৫ এএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি অনার্স কলেজগুলোতে কর্মরত নন-এমপিও শিক্ষকদের বেতন দিতে কলেজ প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষকদের বেতন না দেওয়া হলে সংশ্লিষ্ট কলেজের অধিভুক্তি বাতিল করা হবে। জাতীয় বিশ^বিদ্যালয়ের কলেজ পরিদর্শন দপ্তর থেকে গত ১৩ জুন এ-সংক্রান্ত নির্দেশনা প্রদান করে কলেজগুলোতে চিঠি দেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) ফাহিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘অনার্স অধিভুক্তি প্রদানের পূর্বে উক্ত কোর্সের নিয়োগকৃত শিক্ষকদের বিষয়ে কলেজ কর্তৃক প্রদত্ত অঙ্গীকারনামা মোতাবেক তাদের বেতন-ভাতাদি নিয়মিতভাবে প্রদানের জন্য নির্দেশনা প্রদান করা হলো। উক্ত নির্দেশনা পালন করা না হলে সংশ্লিষ্ট বিষয়ে অধিভুক্তি বাতিলের কার্যক্রম গ্রহণ করা হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত