ভারতে সংক্রমণ খানিকটা বেড়েছে, মৃত্যু ২৩৩০

আপডেট : ১৭ জুন ২০২১, ১১:১১ এএম

শনাক্ত ৬০ হাজারের ঘরে নেমে যাওয়ার পর গত দুই দিনে ভারতে কিছুটা বেড়েছে করোনাভাইরাসের দৈনিক সংক্রমণ।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার সকালে জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ২০৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত হয়েছেন ২ কোটি ৯৭ লাখেরও বেশি।

তবে গত ২৪ ঘণ্টায় দৈনিক মৃত্যু কিছুটা হলেও কমেছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে মৃত্যু হয়েছে ২ হাজার ৩৩০ জনের। এ নিয়ে মোট প্রাণ হারালেন ৩ লাখ ৮১ হাজার ৯০৩ জন।

যদিও অনেক বিশেষজ্ঞ ও সংবাদমাধ্যম দাবি করছে, সরকারি হিসেবের কয়েকগুণ বেশি মানুষ মারা গেছে দেশটিতে।

স্বাস্থ্য মন্ত্রণালয় আরও বলছে, দৈনিক সংক্রমণ একটু বাড়লেও ভারতে কমছে সংক্রমণের হার এবং সক্রিয় রোগীর সংখ্যা। গত ৩ দিন ধরেই সংক্রমণের হার ৪ শতাংশের নিচে রয়েছে। সক্রিয় রোগীও কমতে কমতে সাড়ে ৮ লাখের নিচে নেমেছে। দেশটিতে এখন সক্রিয় রোগী রয়েছে ৮ লাখ ২৬ হাজার ৭৪০ জন।

এ দিকে বুধবার মহারাষ্ট্রে দৈনিক সংক্রমণ ১০ হাজারের নিচে নামলেও বৃহস্পতিবার তা ১০ হাজার ছাড়িয়েছে। কেরালা ও তামিলনাড়ুতেও আক্রান্তের সংখ্যা ১০ হাজারের বেশি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত