সিরাজগঞ্জের দুর্গম চরাঞ্চলের মানুষের দোরগোড়ায় সঠিকভাবে সরকারি সেবাসমূহ পৌঁছায় না বলে অভিযোগ করেছে এলাকার সামাজিক সংগঠনগুলো। গতকাল বৃহস্পতিবার সংগঠনগুলো এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ জানায়। এদিন জেলার সদর উপজেলার সয়দাবাদ পুনর্বাসন এলাকায় মানবমুক্তি সংস্থার হলরুমে সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ করেন।
