সংঘর্ষের পর গ্রাম পোড়াল জান্তা বাহিনী

আপডেট : ১৭ জুন ২০২১, ১১:১০ পিএম

মিয়ানমারে স্থানীয় গেরিলাদের সঙ্গে সংঘর্ষের পর দেশটির মধ্যাঞ্চলের একটি গ্রাম পুড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। এ ঘটনায় অন্তত দুজনের মৃত্যু হয়েছে বলে খবর দিয়েছে বিবিসি।

মাগওয়ে অঞ্চলের কিন মা গ্রামের বাসিন্দারা জানান, ক্ষমতাসীন জান্তাবিরোধী গেরিলাদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়। এরপর গত মঙ্গলবার সেনা সদস্যরা গ্রামে এসে তাণ্ডব চালায়। এ সময় গ্রামের ২৪০টির মধ্যে ২০০ ঘর ধ্বংস করা হয়। এ ঘটনার নিন্দা জানিয়ে মিয়ানমারে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত ডান চুগ ফেইসবুক পোস্টে বলেছেন, ‘পুরো একটি গ্রাম জান্তা বাহিনী জ্বালিয়ে দিয়েছে এবং একাধিক বয়স্ক অধিবাসীকে হত্যা করেছে। এর মধ্য দিয়ে সেনাবাহিনীর ভয়াবহ অপকর্ম ফের প্রমাণ হলো। দেশের জনগণের প্রতি তাদের কোনো শ্রদ্ধা নেই।’ তবে রাষ্ট্রীয় টেলিভিশনে গ্রাম জ্বালিয়ে দেওয়ার জন্য কথিত সন্ত্রাসীদের দায়ী করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত