বান্দরবানে যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গুলি করে হত্যা

আপডেট : ১৯ জুন ২০২১, ১১:৫৩ এএম

বান্দরবানের রোয়াংছড়ির দুর্গম তুলাঝিড়িতে দুর্বৃত্তের গুলিতে মো. ওমর ফারুক (৫০) নামে একজন নিহত হয়েছেন। 

শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে অপরিচিত ৪ জন নিজ বাড়ি থেকে তাকে ডেকে নিয়ে গুলি করে হত্যা করে বলে পরিবারের লোকজ জানিয়েছেন।

পুলিশ জানায়, এশারের নামাজ শেষে ওমর ফারুক নিজ বাড়িতে যান। পরে রাত সাড়ে ৯টার দিকে ৪ জন ব্যক্তি তাকে বাসা থেকে ডেকে নিয়ে গুলি করে। গুলিতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। তবে ওই চার ব্যক্তির কাউকে চিনতে পারেনি পরিবারের সদস্যরা।

লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে ঘটনার সঙ্গে সম্পৃক্ত কাউকে এখনো আটক করা যায়নি বলে জানিয়েছেন রোয়াংছড়ি থানার ওসি তৌহিদ কবির। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত