জীবননগর উপজেলায়ও লকডাউন, খাদ্য সহায়তা দেবেন এমপি

আপডেট : ২২ জুন ২০২১, ০৫:৫৭ পিএম

সংক্রমণ বেড়ে যাওয়ায় এবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায়ও লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। বুববার (২৩ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী সাত দিন এ লকডাউন বজায় থাকবে। জেলা প্রশাসক স্বাক্ষরিত গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো গহয়।

মঙ্গলবার দুপুরে আয়োজিত উপজেলা করোনা প্রতিরোধ কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানান চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। লকডাউনের কারণে কর্মহীনদের মধ্যে সরকারিভাবে খাদ্য সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন এমপি টগর।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে নিতে ২৩ জুন (বুধববার) সকাল ৬টা থেকে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গার সীমান্তবর্তী জীবননগর উপজেলা এলাকায় কঠোর বিধিনিষেধ জারী করা হলো।

এ সময় সব ধরনের যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে জরুরী পরিষেবার আওতাধীন পরিবহন এ নিষেধাজ্ঞার বাইরে থাকবে। একইসাথে ওই এলাকায় সব দোকান পাট বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার ও মুদি দোকান সকাল থেকে বেলা ১২টা পর্যন্ত সীমিত পরিসরে চালু থাকবে। আর ওষুধের দোকান খোলা থাকবে সবসময়।

লকডাউন তদারকি করবে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী।

গত ১৫ জুন থেকে ১৪ দিনের জন্য দামুড়হুদা উপজেলায় এবং ২০ জুন থেকে সাত দিনের জন্য চুয়াডাঙ্গা সদর পৌর এলাকা ও আলুকদিয়া ইউনিয়নে লকডাউনের ঘোষণা দেওয়া হয়। যা এখনো চলমান রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত