সমাজকে অপরাধমুক্ত রাখতে পুলিশ কাজ করছে : আইজিপি

আপডেট : ২২ জুন ২০২১, ১০:২৬ পিএম

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, দেশ ও সমাজকে অপরাধমুক্ত, শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খল রাখার মাধ্যমে রুল অব ল প্রতিষ্ঠা ও অ্যাকসেস টু জাস্টিস নিশ্চিত করার জন্য কাজ করছে পুলিশ। পুলিশ হেডকোয়ার্টার্সের সঙ্গে পুলিশের বিভিন্ন ইউনিটের মধ্যে ২০২১-২২ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) স্বাক্ষর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের কনফারেন্স রুম শাপলায় আইজিপি পুলিশের ৩৬টি ইউনিটের প্রধানদের সঙ্গে এ চুক্তিতে স্বাক্ষর করেন। অতিরিক্ত আইজি ড. মো. মইনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর মোহাম্মদ নাজিবুর রহমান এনডিসি, ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম এবং অতিরিক্ত আইজি মো. মাজহারুল ইসলাম বক্তব্য রাখেন।

আইজিপি এপিএ নিয়মিত পর্যালোচনার মাধ্যমে এর লক্ষ্যমাত্রা পরিপূর্ণ মাত্রায় অর্জন এবং বাস্তবায়নের জন্য ইউনিট প্রধানদের নির্দেশ দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত