এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরার স্ত্রী করোনায় আক্রান্ত

আপডেট : ২৩ জুন ২০২১, ০৫:২২ পিএম

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় চারজন করোনায় আক্রান্ত হয়েছে। বুধবার (২৩জুন) সকালে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য পাওয়া যায়।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, খাগড়াছড়ি সংসদ সদস্য ও শরণার্থীবিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরার স্ত্রী, দীঘিনালা মাস্টার পাড়ার বাসিন্দা মল্লিকা ত্রিপুরার (৫২) করোনা পজেটিভ এসেছে। এ ছাড়া একই বাড়ির সুমিতা ত্রিপুরা (৩১) ও ডিমিকা ত্রিপুরা (২৬) নামে দুজন রয়েছে। উপজেলার হেডম্যান পাড়া গ্রামের এজেন্সি চাকমাও (৪০) করোনায় আক্রন্ত হয়েছেন।

দীঘিনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. তনয় তালুকদার বিষয়টি সত্যতা নিশ্চিত করেন। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন।  

×
সর্বশেষ সর্বাধিক পঠিত