কুষ্টিয়ায় ঊর্ধ্বমুখী সংক্রমণ: নতুন মৃত্যু ৫

আপডেট : ২৩ জুন ২০২১, ১১:০১ পিএম

ভারত সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ায় ঊর্ধ্বমুখী সংক্রমণ ঠেকাতে জেলা প্রশাসনসহ ঘোষিত সাত দিনের লকডাউনের তৃতীয় দিন অতিবাহিত হচ্ছে মঙ্গলবার। ২৭ জুন মধ্যে রাত পর্যন্ত এ কঠোর লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার মধ্যরাত থেকে ২৭ জুন মধ্যরাত পর্যন্ত জেলার সব ব্যবসা প্রতিষ্ঠান, কল-কারখানা, শপিংমল, দোকান, রেস্টুরেন্ট, চায়ের দোকান, পর্যটন ও বিনোদনকেন্দ্র বন্ধ থাকবে। তবে কাঁচাবাজার ও মুদির দোকান সকাল ৭টা থেকে ১২টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। এ সময়ে কুষ্টিয়া জেলায় স্থানীয় ও দূরপাল্লার সব যানবাহন ছেড়ে যাওয়া বা প্রবেশ করা নিষিদ্ধ ঘোষিত হয়েছে। বন্ধ থাকবে গরুর হাটসহ জেলার সব সাপ্তাহিক হাট-বাজার। লকডাউন বাস্তবায়ন করতে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন।

কুষ্টিয়া সিভিল সার্জন ডা. এইচ এম আনোয়ারুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় পাঁচ করোনা পজিটিভ রোগীর মৃত্যু হয়েছে। একই সময়ে ১২২ জনের শরীরে করোনা সংক্রমিত হয়েছে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৪৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছে ৪০ জন এর মধ্যে জেনারেল হাসপাতালে ২৯ জন। জেনারেল হাসপাতালে ১২২ জনসহ জেলার বিভিন্ন হাসপাতালে মোট ভর্তি রোগীর  সংখ্যা ১৪৭ জন।

আবাসিক চিকিৎসক ডা. তাপস কুমার সরকার বলেন, কুষ্টিয়া জেনারেল হাসপাতালে করোনা রোগীর চিকিৎসায় প্রধানত অক্সিজেনসহ আনুষঙ্গিক চিকিৎসা সরঞ্জামাদি, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী সংকট রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত