না.গঞ্জে ডাইং কারখানার বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত

আপডেট : ২৩ জুন ২০২১, ১১:৫৫ পিএম

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম শরীফ মিয়া (৪৭)। গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় ফতুল্লা মডেল থানার সামনে একটি চারতলা ভবনের নিচতলায় আজাদ ডাইং কারখানায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপর কারখানার সবাই পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ।

শরীফ মিয়া চট্টগ্রামের মিরসরাইয়ের জোয়ালগঞ্জ এলাকার বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত সাড়ে ১০টার দিকে বিকট শব্দ শোনা যায়। তখন আজাদ ডাইংয়ের তৃতীয় তলা থেকে ধোঁয়া বের হচ্ছিল। সবাই বয়লার বিস্ফোরণের ধারণা করলেও পরিষ্কারভাবে কেউ কিছু বলতে পারছিল না।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন-১ বলেন, বয়লার বিস্ফোরণের সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডাইং কারখানাটির কাউকে পাওয়া যায়নি। মালিক কর্তৃপক্ষের লোকজন সবাই পালিয়ে গিয়েছিল। যদিও পরে তাদের খোঁজ পাওয়া যায়। এ ঘটনায় বয়লার অপারেটর হিসেবে ডাইংটিতে কাজ করা এক শ্রমিকের মৃত্যু হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত