চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মইনুদ্দীন মন্ডল ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। করোনা আক্রান্ত হয়ে গতকাল শুক্রবার সকাল ৭টায় রাজধানী ঢাকার রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
ঊনসত্তর, সত্তরের ছাত্র গণ-আন্দোলনের তুখোড় ছাত্রনেতা মঈনুদ্দীন মন্ডল ছিলেন চাঁপাইনবাবগঞ্জ মহকুমা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং চাঁপাইনবাবগঞ্জ কলেজের সাবেক জিএস ও ভিপি।
বীর মুক্তিযোদ্ধা মঈনুদ্দীন মন্ডল চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। মৃত্যুর আগপর্যন্ত তিনি সভাপতি ছিলেন।
