নেত্রকোনা জেলা ছাত্রলীগের নতুন আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে রবিউল আওয়াল শাওন ও সাধারণ সম্পাদক হিসেবে সোবায়েল আহমেদ খানের নাম ঘোষণা করা হয়।
শনিবার বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল-নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আংশিক কমিটিতে ৪৪ জনের নাম ঘোষণা করা হয়েছে। এ তালিকায় কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছেন নেত্রকোনার দুজন। তারা হলেন মো. মাহফুজুল ইসলাম লিংকন ও দেওয়ান কামরুল হাসান আকাশ। এছাড়া জেলা কমিটিতে ২৪ জন সহসভাপতি, আটজন যুগ্ম-সাধারণ সম্পাদক ও আটজন সাংগঠনিক সম্পাদক এই কয়েকটি পদে নাম ঘোষণা করা হয়েছে।
ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নেত্রকোনা জেলা ছাত্রলীগের মেয়াদ উত্তীর্ণ কমিটি বিলুপ্ত এবং সেই সাথে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষে আগামী এক বছরের জন্য এই আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
