চাঁদপুরে করোনা সংক্রমণরোধে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সচেতনতামূলক সভা করেছে পুলিশ।
শনিবার জেলার ৮ টি থানার মোট ১১৪ টি বিটে এই জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। এ সময় জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করা হয়।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ বলেন, ‘মাস্ক পরার অভ্যাস, কোভিড মুক্ত বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার মো. মিলন মাহমুদ পিপিএম-বার স্যারের সার্বিক নির্দেশনায় স্থানীয় জনপ্রতিনিধি পৌরসভা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, কাউন্সিলর ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সভায় উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মিলন মাহমুদ বলেন, জনবান্ধব পুলিশিং গড়ে তোলার অভিপ্রায়ে এবং পুলিশের সাথে জনগণের মেলবন্ধন শতভাগ নিশ্চিত করে সেবার মান উন্নয়নে অনন্য ভূমিকা রাখছে বিট পুলিশিং। করোনা সচেতনতায় পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। জনসাধারণকে সচেতন করতে জেলার প্রতিটি থানায় সভা করা হয়েছে। করোনা সচেতনতায় পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে।
