ঠাকুরগাঁওয়ে করোনায় আরও ৫ মৃত্যু, শনাক্ত ১২০

আপডেট : ২৬ জুন ২০২১, ১১:২১ পিএম

ঠাকুরগাঁওয়ে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন আরও ৫জন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭২। এদিকে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১২০জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

শনিবার রাতে সিভিল সার্জনের অফিস থেকে এ তথ্য জানানো হয়।

মারা যাওয়া ৫ জনের মধ্যে রয়েছেন- সদর উপজেলার ৮০ বছর বয়সী একজন বৃদ্ধ, রানীশংকৈল উপজেলায় ৬৬ বছর ও ৭০ বছর বয়সী দুজন, পীরগঞ্জ উপজেলায় ৪৮ বছর বয়সী একজন এবং বালিয়াডাঙ্গী উপজেলায় ৩৫ বছর বয়সী একজন।

গত ২৪ ঘণ্টায় ২৬৫ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে আরও ১২০জনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। এদের মধ্যে সদর উপজেলায় সবচেয়ে বেশি ৫১জন। এছাড়াও রানীশংকৈল উপজেলায় ১৭জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ২৪জন, পীরগঞ্জ উপজেলায় ৯জন, এবং হরিপুর উপজেলায় ১৪জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল দুই হাজার ৯৬৯জন। এর মধ্যে সুস্থ হয়েছেন এক হাজার ৭২২জন।

ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার বলেন, স্বাস্থ্যবিধি মেনে না চলায় জেলায় সংক্রমণের হার বাড়ছে। সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন ,মাস্ক পড়ুন, সাবান দিয়ে ঘনঘন হাত ধুয়ে সুরক্ষিত থাকুন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত