উইন্ডিজের টি২০ বিশ্বকাপ প্রস্তুতি শুরু

আপডেট : ২৬ জুন ২০২১, ১১:৪৪ পিএম

এক বছর পর দলে ফিরে আন্দ্রে রাসেল উইন্ডিজের হয়ে গতকাল মাঠে নেমেছিলেন কি না তা ইতিমধ্যেই আপনাদের জেনে যাওয়ার কথা। গতকাল রাতেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে ক্যারিবিয়ানরা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের দলে আছেন এই অলরাউন্ডার। ক্যারিবীয় জার্সি গায়ে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন গত বছরের মার্চে, শ্রীলঙ্কা সফরে। উইন্ডিজের হয়ে ২০১২ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দলে ছিলেন এই রাসেল। খেলেছেন ৪৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি। স্বাগতিক উইন্ডিজ এই সিরিজ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি মিশন শুরু করছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়েছে ২৬ জুন। সিরিজের বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ২৮ ও ৩০ জুন এবং ২ ও ৪ জুলাই। এরপর ৯ জুলাই থেকে ২৪ জুলাই অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫টি টি-২০ খেলবে ক্যারিবীয়রা। এরপর ২৭-৩১ জুলাই পাকিস্তানের বিপক্ষে আরও ৩ টি-২০। অর্থাৎ ৩৬ দিনের ১০ টি-টোয়েন্টি খেলবে উইন্ডিজ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত