বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। আগামী এক বছরের জন্য সংগঠনের সভাপতি হয়েছেন স্পেশাল ব্রাঞ্চের (এসবি) প্রধান ও অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) মনিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক হয়েছেন ডিএমপির (ডিবি-মতিঝিল) উপ-কমিশনার মো. আসাদুজ্জামান।
গতকাল শনিবার সকালে রাজারবাগ পুলিশ লাইনস অডিটরিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হয়। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১২১ জন কার্যকরী সদস্য নির্বাচন হন। এই সময় উপস্থিত ছিলেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। ৪১তম সভায় সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আইজিপি ড. বেনজীর আহমেদ পেশাকে ভালোবেসে গর্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য সবার প্রতি আহ্বান জানান।
