ক্ষুধা আর লকডাউন একসাথে চলে না : জিএম কাদের

আপডেট : ২৭ জুন ২০২১, ০১:৫৪ এএম

দেশে ক্ষুধা আর লকডাউন একসাথে চলে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। তিনি বলেছেন, ‘হতদরিদ্র আর খেটে খাওয়া মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত না করে কখনই লকডাউন সফল হবে না। ক্ষুধার্ত মানুষকে ঘরে আটকে রাখা যায় না।’ গতকাল শনিবার দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি।

জিএম কাদের বলেন, ‘এটা মানতেই হবে করোনাভাইরাস মহামারী আকারে ছড়িয়ে পড়লে লকডাউনের বিকল্প নেই। কিন্তু দেশে কয়েক কোটি খেটে খাওয়া মানুষ, যাদের ঘরে খাবার মজুদ থাকে না। প্রতিদিন আয় করেই প্রতিদিনের খাবার জোগাড় করতে হয় তাদের এমন প্রায় প্রতিটি পরিবারে খাবারের সাথে ওষুধ ও কোনো কোনো ক্ষেত্রে শিশুখাদ্য কিনতে হয়। দিতে হয় বাসা ভাড়াও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত