২১১ জনকে নিয়োগ দেবে কুমিল্লা পরিবার পরিকল্পনা কার্যালয়

আপডেট : ২৮ জুন ২০২১, ১১:০৫ এএম

পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন কুমিল্লা জেলার আওতাধীন শূন্য পদসমূহে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। ০৪টি পদে মোট ২১১ জনকে নিয়োগ দেবে। পদগুলোতে নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।

পদের নাম: পরিবার পরিকল্পনা সহকারী- ০৫টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।

বেতন স্কেল: ৯,৭০০ – ২৩,৪৯০ টাকা।

পদের নাম: পরিবার পরিকল্পনা পরিদর্শক- ২১টি।

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাশ।

বেতন স্কেল: ৯,৩০০ – ২২,৪৯০ টাকা।

পদের নাম: পরিবার কল্যাণ সহকারী- ১৬৫টি।

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি পাশ।

বেতন স্কেল: ৯,০০০ – ২১,৮০০ টাকা।

পদের নাম: আয়া- ২০টি।

শিক্ষাগত যোগ্যতা: ৮ম শ্রেণি পাশ।

বেতন স্কেল: ৮,২৫০ – ২০,০১০ টাকা।

আবেদনের শেষ সময়: ২৭ জুলাই বিকেল ০৫টা পর্যন্ত আবেদন করা যাবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা অনলাইনে http://dgfpcum.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত