এক ছবিতেই ৯০ কোটি টাকা পারিশ্রমিক নিলেন প্রভাস

আপডেট : ২৮ জুন ২০২১, ১০:৫২ পিএম

‘বাহুবলী’খ্যাত দক্ষিণী তারকা প্রভাসের সময়টা খুব ভালো যাচ্ছে। নামীদামি পরিচালকদের প্রথম পছন্দের তালিকায় রয়েছেন এই তারকা। চিত্রনির্মাতারা তার ছবিতে পরম নিশ্চিন্তে মুড়িমুড়কির মতো কোটি কোটি রুপি ঢালছেন। ক্রমে অপ্রতিরোধ্য হয়ে উঠছেন এই দক্ষিণী তারকা। এখন এই তারকার হাতে কয়েক শ' কোটি রুপির একাধিক নামীদামি প্রকল্প রয়েছে। এর মধ্যে রয়েছে তার আগামী ছবি রাধা কৃষ্ণ কুমার পরিচালিত ‘রাঁধে শ্যাম’। আর এর জন্য তিনি এক কোটি দুই কোটি নয় নিয়েছেন ৯০ কোটি টাকা!  এ রোমান্টিক ড্রামা ছবিতে প্রভাসের বিপরীতে দেখা যাকে পূজা হেগড়েকে। প্রভাসের এ ছবি ২০২২ সালের ১১ আগস্ট হিন্দিসহ বেশ কয়েকটি ভাষায় আসতে যাচ্ছে।

‘রাঁধে শ্যাম’ ছাড়াও প্রভাসের হাতে আরও রয়েছে আদিপুরুষ, সালারের মতো ব্যয়বহুল ছবি। শুধু দক্ষিণই না, ভারতজুড়েই জনপ্রিয় প্রভাস। বিশেষ করে ‘বাহুবলী’র পর তার খ্যাতি আকাশছোঁয়া। অনুরাগীরা প্রভাসের অন্ধ–অনুসারী।

সূত্র: এইসময়

×
সর্বশেষ সর্বাধিক পঠিত