অপহরণের ২৭ দিন পর বরগুনার পোটলাখালী থেকে দশম শ্রেণি পড়ুয়া শিক্ষার্থীকে পুলিশ উদ্ধার করেছে। গত রবিবার রাতে ওই তরুণীকে উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত কথিত প্রেমিক সজীব আকনকে (২২) পুলিশ গ্রেপ্তার করেছে।
গত ৩০ মে বাড়ি থেকে বের হলে আসামিরা ওই শিক্ষার্থীকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এমন অভিযোগে তার বাবা কলাপাড়া থানায় মামলা করেন। পুলিশ এক মাস পরে ভিকটিমকে উদ্ধার ও প্রধান আসামি বরগুনার পোটলাখালী খারাকান্দা কলোনি গ্রামের সজীবকে গ্রেপ্তার করে।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই জহুরুল জানান, গোপন সূত্রে খবর পেয়ে ভিকটিমকে উদ্ধার করে পুলিশ। ভিকটিমের ডাক্তারি পরীক্ষার পদক্ষেপ নেওয়া হয়েছে। আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
