বাংলাদেশ কোস্টগার্ডের উদ্যোগে দেশের বৃক্ষ সম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষাকল্পে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১’ উদ্যাপনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’ জাতীয় বৃক্ষরোপণের এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তর প্রাঙ্গণে একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১’-এর উদ্বোধন করেন। বৃক্ষরোপণ অনুষ্ঠানে কোস্টগার্ডের বিভিন্ন দপ্তরের পরিচালকরাসহ মনোনীত সামরিক-অসামরিক কর্মকর্তা, কর্মচারী ও নাবিকরা স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।
×
