দ্বিতীয় ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত ইউএনও

আপডেট : ০১ জুলাই ২০২১, ১১:০৩ পিএম

নাটোরের বাগাতিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রিয়াংকা দেবী পাল টিকার দ্বিতীয় ডোজ নিয়েও করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। তবে তিনি এখনো পর্যন্ত জটিলতা ছাড়া মোটামুটি সুস্থ রয়েছেন বলে জানা গেছে। এ ছাড়া তার একমাত্র তিন বছর বয়সী মেয়ের শরীরে করোনার উপসর্গ রয়েছে।

বাগাতিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. ফরিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, ‘বুধবার ইউএনও প্রিয়াংকা  দেবী পালের শরীরে অসুস্থতা দেখা দেয়। পরে বৃহস্পতিবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি নমুনা দেন এবং র‌্যাপিড এন্টিজেন টেস্ট রিপোর্টে তার করোনা পজিটিভ আসে। একই সঙ্গে তার তিন বছর বয়সী একমাত্র মেয়ের শরীরেও করোনার উপসর্গ রয়েছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত