মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের নিচে পিষ্ট গৃহবধূ

আপডেট : ০৪ জুলাই ২০২১, ০১:১৭ পিএম

মানিকগঞ্জের ঘিওরে মোটরসাইকেল দুর্ঘটনায মর্জিনা আক্তার (২২) নামক এক গৃহবধূর মৃত্যু হয়েছে।

রবিবার সকাল ১০টার দিকে উপজেলার বালিয়া খোড়া ইউনিয়নের পুরান গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মজির্না ঐ ইউনিয়নের ভালকুটিয়া গ্রামের আব্দুর রাজ্জাকের স্ত্রী।

ঘিওর থানার ওসি মো. রিয়াজউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, স্বামীর সাথে জরুরি কাজে মানিকগঞ্জের উদ্দেশ্যে যাচ্ছিলেন গৃহবধূ মর্জিনা। পথিমধ্যে একটি পণ্যবাহী ট্রাককে ওভারটেক করার পর মোটরসাইকেলের পেছনে থেকে ওই নারী পড়ে গেলে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান তিনি।

এ সময় মোটরসাইকেল চালক স্বামী আব্দুর রাজ্জাক মারাত্মক আহত হন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ ২৫০ শয্যা হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের ঐ কর্মকর্তা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত