খুলনায় ভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে নারীর মৃত্যু

আপডেট : ০৫ জুলাই ২০২১, ০৯:৫৬ এএম

খুলনার রূপসায় সড়ক দুর্ঘটনায় রাজিয়া খাতুন রিনা (৫০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

সোমবার সকাল পৌনে ৮টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের জয়পুর একটেল টাওয়ারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রূপসা উপজেলার শিরগাতি এলাকার কেএম হাবিবুর রহমানের স্ত্রী রাজিয়া খাতুন রিনা সকালে পূর্ব রূপসা ঘাট থেকে ইঞ্জিনচালিত ভ্যানে করে বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হন।

পথে ভ্যানটি একটেল টাওয়ারের সামনে পৌঁছালে আকস্মিকভাবে ভ্যানের চাকায় গলায় ওড়না পেঁচিয়ে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

রূপসা থানা অফিসার ইনচার্জ (ওসি) সরদার মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত