দ্বীন ইসলামের পরিবারকে ৫০ হাজার টাকা সাহায্য বিএনপির

আপডেট : ০৬ জুলাই ২০২১, ০৩:০৮ পিএম

করোনার লকডাউনে সন্তানদের মুখে খাবার না দিতে পেরে মুন্সিগঞ্জের মুক্তারপুরে রবিবার আত্মহত্যা করেন কর্মহীন দিনমজুর দ্বীন ইসলাম।

বিএনপির পক্ষ থেকে জানানো হয়, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রয়াতের পরিবারকে ৫০ হাজার টাকা অর্থ সহায়তা দেওয়া হয়েছে।

বলা হচ্ছে, মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জ জেলা বিএনপির সভাপতি আবদুল হাইয়ের পক্ষে সদর উপজেলা বিএনপির সভাপতি মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে স্থানীয় নেতা-কর্মীরা দ্বীন ইসলামের স্ত্রীর হাতে এই সহায়তা তুলে দেন এবং সমবেদনা জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত