পঞ্চগড় সদরে গত সোমবার বিকেলে দুস্থ ও করোনাভাইরাসজনিত পরিস্থিতিতে কর্মহীন পরিবারের মধ্যে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। পাঁচ শতাধিক দুস্থ ও কর্মহীন পরিবারের মধ্যে এই খাদ্য সহায়তা বিতরণ করা হয়। খাদ্য সহায়তার প্যাকেটে ছিল ১০ কেজি চাল, দুই কেজি আটা, দুই কেজি ডাল, এক লিটার তেল। কালের কণ্ঠ শুভসংঘ এসব খাদ্য সহায়তা বিতরণে সহায়তা করে।
স্বাস্থ্যবিধি মেনে সিরাজুল ইসলাম স্টেডিয়ামে এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট। পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ দেলওয়ার হোসেন প্রধান, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অর্থনীতি বিভাগীয় প্রধান হাসুনুর রশিদ বাবু, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ হোসেন, পঞ্চগড় প্রেস ক্লাবের সভাপতি শফিকুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
