বিএসএমএমইউ

হাড় ক্ষয় রোগীর চিকিৎসায় ক্লিনিক উদ্বোধন

আপডেট : ০৬ জুলাই ২০২১, ১১:৩৯ পিএম

জাতির জনকের জন্মশতবার্ষিকী উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) হাড় ক্ষয় রোগীদের চিকিৎসায় ‘অস্টিওআর্থ্রাইটিস’ ও ‘অস্টিওপোরোসিস’ দুটি ক্লিনিক চালু হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে বহির্বিভাগ -১ এর চারতলায় ৪০৯ ও ৪১০ নম্বর কক্ষে ক্লিনিক দুটির শুভ উদ্বোধন করেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। সংশ্লিষ্টরা জানান, ক্লিনিক দুটিতে বিশেষজ্ঞ রিউমাটোলজিস্ট চিকিৎসকদের দ্বারা হাড়ের ক্ষয়ে ভোগা রোগীদের উন্নত ও সর্বাধুনিক চিকিৎসাসেবা প্রদান করা হবে। এর মাধ্যমে রোগীদের সেবা কার্যক্রম আরও বৃদ্ধি পাবে। উপাচার্য বলেন, ক্লিনিকের গবেষণা কার্যক্রমকে উৎসাহিত করতে উন্নত গবেষণা ও থিসিসের জন্য বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুরস্কারের ব্যবস্থা করা হবে। বিজ্ঞপ্তি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত