মির্জাপুরে বিধিনিষেধ অমান্য করায় ৪ ব্যবসায়ীকে জরিমানা

আপডেট : ০৮ জুলাই ২০২১, ০৫:০২ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে কঠোর বিধিনিষেধ অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় ৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার ছাওয়ালী ও ফতেপুর এলাকায় অভিযানকালে এই জরিমানা করেন ভ্রাম্যমাণ আদাতের সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন।

সরকার ঘোষিত চলমান কঠোর বিধিনিষেধের অষ্টম দিনেও তৎপর ছিল মির্জাপুর উপজেলা প্রশাসন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছাওয়ালী ও ফতেপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

এ সময় বিধিনিষেধ অমান্য করে ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখায় ৪ ব্যবসায়ীকে ৮ হাজার  টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. জুবায়ের হোসেন বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত