চতুর্থ অধ্যায় : রাষ্ট্র ও সরকারব্যবস্থা
বহুনির্বাচনী
১. নাগরিকরা প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে কোন রাষ্ট্রব্যবস্থায়?
ক. একনায়কতান্ত্রিক খ. স্বৈরতান্ত্রিক
গ. রাজতান্ত্রিক ঘ. গণতান্ত্রিক
২. কোন তথ্যটি সঠিক?
ক. গণতন্ত্র সরকারের কল্যাণে পরিচালিত একটি শাসনব্যবস্থা
খ. পুঁজিবাদী রাষ্ট্রে ব্যক্তিগত মালিকানা উপেক্ষিত হয়
গ. গণতন্ত্র জনগণের কল্যাণে পরিচালিত একটি শাসনব্যবস্থা
ঘ. সমাজতান্ত্রিক রাষ্ট্রে ব্যক্তিগত মালিকানা স্বীকার করা হয়
৩. গণতান্ত্রিক সরকারকে কার কাছে জবাবদিহি করতে হয়?
ক. আইনসভা
খ. জনগণের কাছে
গ. আদালত
ঘ. বিরোধী দলের কাছে
৪. কোন ধরনের রাষ্ট্রব্যবস্থায় নাগরিকের অধিকার সংরক্ষিত হয়?
ক. একনায়কতান্ত্রিক খ. স্বৈরতান্ত্রিক
গ. রাজতান্ত্রিক ঘ. গণতান্ত্রিক
৫. কোন রাষ্ট্রব্যবস্থায় জনগণের আস্থার ওপর সরকারের স্থায়িত্ব নির্ভর করে?
ক. গণতান্ত্রিক খ. স্বৈরতান্ত্রিক
গ. রাজতান্ত্রিক ঘ. একনায়কতান্ত্রিক
৬. প্রতিনিধি নির্বাচনের মাধ্যমে সরকার পরিচালনায় অংশগ্রহণ করতে পারে কোন রাষ্ট্রব্যবস্থায়?
ক. গণতান্ত্রিক খ. স্বৈরতান্ত্রিক
গ. রাজতান্ত্রিক ঘ. একনায়কতান্ত্রিক
৭. কোন ধরনের সরকারব্যবস্থায় ঘন ঘন নীতির পরিবর্তন হয়?
ক. একনায়কতান্ত্রিক খ. স্বৈরতান্ত্রিক
গ. গণতান্ত্রিক ঘ. রাজতান্ত্রিক
৮. গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় নির্বাচনে কোনটি প্রাধান্য পায়?
ক. যোগ্যতার খ. সংখ্যার
গ. টাকার ঘ. ব্যক্তিত্বের
৯. গণতন্ত্র কোন ধরনের শাসনব্যবস্থা?
ক. নমনীয় খ. অনমনীয়
গ. অবাস্তব ঘ. দুর্নীতিমুক্ত
১০. কোন শাসনব্যবস্থায় নির্বাচন পরিচালনায় প্রচুর অর্থ ব্যয় হয়?
ক. একনায়কতান্ত্রিক খ. স্বৈরতান্ত্রিক
গ. গণতান্ত্রিক ঘ. রাজতান্ত্রিক
১১. একনায়কতান্ত্রিক শাসনব্যবস্থার শাসকের উৎকৃষ্ট উদাহরণ কোনটি?
ক. হিটলার
খ. জর্জ বুশ
গ. ট্রাম্প
ঘ. আহমাদিনেজাদ
১২. কোন রাষ্ট্রব্যবস্থা জনগণের সম্মতির ওপর প্রতিষ্ঠিত?
ক. একনায়কতান্ত্রিক খ. স্বৈরতান্ত্রিক
গ. গণতান্ত্রিক ঘ. রাজতান্ত্রিক
১৩. গণতান্ত্রিক সরকারকে কার কাছে জবাবদিহি করতে হয়?
ক. বিরোধী দলের কাছে
খ. বিচারপতির কাছে
গ. আইনসভার কাছে
ঘ. জনগণের কাছে
১৪. গণতন্ত্রকে সফল করতে কোনটির প্রয়োজন?
ক. মুক্ত ও স্বাধীন প্রচারযন্ত্র
খ. দলীয় স্বার্থ
গ. রাজনৈতিক অস্থিতিশীলতা
ঘ. সংকীর্ণতা
১৫. গণতন্ত্রের বাহন কোনটি?
ক. অর্থনৈতিক সাম্য
খ. আইনের শাসন
গ. সৌহার্দ্য
ঘ. নির্বাচন
১৬. একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কীভাবে জনগণ রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ করে?
ক. নির্বাচনের মাধ্যমে
খ. শক্তির মাধ্যমে
গ. রাজনীতির মাধ্যমে
ঘ. প্রশাসনিক কাজের মাধ্যমে
১৭. কোন শাসনব্যবস্থা মূলত রাজনৈতিক দলের শাসন?
ক. একনায়কতান্ত্রিক খ. স্বৈরতান্ত্রিক
গ. গণতান্ত্রিক ঘ. রাজতান্ত্রিক
১৮. গণতন্ত্রের প্রাণ কোনটি?
ক. জনমত খ. আইনের শাসন
গ. দক্ষ বিচারক ঘ. দলীয় কোন্দল
১৯. গণতন্ত্রের মূলমন্ত্র কী?
ক. সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব
খ. অধিকার, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব
গ. অধিকার, কর্তব্য ও ভ্রাতৃত্ব
ঘ. অধিকার, কর্তব্য ও সাম্য
২০. বিভিন্ন সম্প্রদায় এবং দলের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে হবে কেন?
ক. প্রজাতন্ত্রকে রক্ষা করতে
খ. স্বৈরতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে
গ. জনমতকে প্রাধান্য দিতে
ঘ. গণতন্ত্রকে সফল করতে
উত্তর
১. ঘ, ২. গ, ৩. খ, ৪. ঘ, ৫. ক, ৬. ক, ৭. গ, ৮. খ, ৯. খ, ১০. গ, ১১. ক, ১২. গ, ১৩. ঘ, ১৪. ক, ১৫. ঘ, ১৬. ক, ১৭. গ, ১৮. খ, ১৯. ক, ২০. ঘ
