বাংলাদেশ সেনাবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২১’-এর শুভ উদ্বোধন হয়েছে। গতকাল বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসের শহীদ মোস্তফা কামাল লাইন এলাকায় একটি সৌন্দর্যবর্ধক ক্যাসিয়া জাভানিকা গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ। সংশ্লিষ্টরা জানান, ‘মুজিব বর্ষে বৃক্ষরোপণ, সোনার বাংলার স্বপ্ন বপন’ শিরোনামে প্রতিপাদ্য ধারণ করা এ কর্মসূচির আওতায় ফলদ, বনজ ও ঔষধি প্রজাতিসহ সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ করা হবে। সকল সেনানিবাস, স্বর্ণদ্বীপসহ সকল প্রশিক্ষণ এলাকা, ফায়ারিং রেঞ্জ, সকল ডিওএইচএস এবং জলসিঁড়ি আবাসন প্রকল্পে এ বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হবে, যা আগামী ১৫ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। বিজ্ঞপ্তি।
×
