বেলাবতে অসহায় ও দুস্থদের মাঝে যুবলীগের খাবার ও বৃক্ষ বিতরণ

আপডেট : ১০ জুলাই ২০২১, ০৮:৩২ পিএম

নরসিংদীর বেলাবতে অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার, বৃক্ষ ও মাস্ক বিতরণ করেছে উপজেলা যুবলীগ।

শনিবার দুপুরে উপজেলা যুবলীগের উদ্যোগে বেলাব ও পোড়াদিয়া বাজারে ছয় শতাধিক অসহায় ও দুস্থদের মাঝে এসব বিতরণ করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদি। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনির্বাহী সদস্য ব্যারিস্টার তৌফিকুর রহমান সুজন।

খাবার বিতরণ কর্মসূচিতে বেলাব উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক মোশারফ হোসেন ভুইয়া রিপনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা যুবলীগের সভাপতি বিজয় কৃষ্ণ গোস্বামী, সিনিয়র সহসভাপতি সামশুল ইসলাম মোল্লা, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আসিফ সৌরভ, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম বাদল ও রুহুল কুদ্দুসসহ উপজেলা ও ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখিল ভাইয়ের নির্দেশে করোনার এই মহাসংকটে অসহায় ও দুস্থদের মাঝে রান্না করা খাবার, বৃক্ষ ও মাস্ক বিতরণ করা হচ্ছে। যত দিন করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন থাকবে, তত দিন যুবলীগ মানুষের পাশে থেকে সেবা করে যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত