অষ্টম শ্রেণি : শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য

আপডেট : ১০ জুলাই ২০২১, ১১:১৬ পিএম

দ্বিতীয় অধ্যায় : স্কাউটিং, গার্ল গাইডিং ও বাংলাদেশ

রেড ক্রিসেন্ট সোসাইটি

সাধারণ প্রশ্ন

১. হাইকিং সম্পর্কে আলোচনা কর।

ভূমিকা : অজানাকে জানা, অচেনাকে চেনা, নতুনকে খোঁজা প্রভৃতি মানুষের সহজাত বৈশিষ্ট্য। পৃথিবীতে শুধু মানুষের জন্য জ্ঞান এবং শিক্ষার প্রয়োজন। আর এই জ্ঞান অর্জনের মানুষকে শত প্রতিকূলতা অতিক্রম করতে হয়। এই জ্ঞান অর্জিত হয় নানানভাবে পড়ে, শুনে, ভ্রমণ ইত্যাদির মাধ্যমে।

হাইকিং : হাইকিং শব্দের অর্থ উদ্দেশ্যমূলক ভ্রমণ। যেকোনো পথনির্দেশিকা অনুসরণ করে নির্দিষ্ট গন্তব্যের উদ্দেশে ভ্রমণ করাকে হাইকিং বলে। সাধারণত একাকী, দুজন বা একটি উপদলের মাধ্যমে হাইকিং-এ অংশগ্রহণ করা যায়। হাইকিংয়ের সফল বাস্তবায়নের জন্য বেশ কিছু প্রস্তুতি গ্রহণ করতে হয়। হাইকিংয়ের মান নির্ভর করে পরিকল্পনার  ওপর। এর জন্য বিভিন্ন সদস্যদের মধ্যে দায়িত্ব বণ্টন করে প্রস্তুতি নিতে হয়। নিচে প্রস্তুতিসমূহ আলোচনা করা হলো।

চূড়ান্ত প্রস্তুতি : চূড়ান্ত প্রস্তুতি নেওয়ার আগে কর্মসূচিকে যাচাই করে সংযোজন বিয়োজন করা আবশ্যক।

স্থান নির্বাচন : স্থান নির্বাচনে দূরত্ব, সুগম পথ, গোসল ও খাওয়ার পানির ব্যবস্থা, থাকার ব্যবস্থা, ডাক্তার খানা, প্রাকৃতিক পরিবেশ ইত্যাদি বিষয়গুলো খুব সতর্কতার সঙ্গে বিবেচনা করতে হবে।

ট্রেনিং সিডিউল : ইউনিট লিডারকে ট্রেনিং সিডিউল তৈরি করে প্রশিক্ষণের সরঞ্জাম জোগাড় করতে হবে।

অনুমতি নেওয়া : নির্বাচিত স্থানের মালিক বা প্রতিষ্ঠান প্রধানের অনুমতি নিতে হবে।

স্বাস্থ্য পরীক্ষা : হাইকিং শুরুর আগে স্বাস্থ্য পরীক্ষা করে দুর্বলদের বাদ দিতে হবে।

সময় নির্ধারণ : হাইকিং কখন শুরু হবে, কতদিন থাকতে হবে এবং কখন শেষ হবে তা আগেই নির্ধারণ করতে হবে।

বাজেট তৈরি : একটি সুন্দর ও স্বচ্ছ বাজেট তৈরি করতে হবে। কোনো দুর্নীতির আশ্রয় নেওয়া যাবে না। শুকনো জ্বালানি কাঠ ও সুষম খাদ্য বাজেট অনুপাতে কিনতে হবে।

জনবল ব্যবস্থাপনা : প্রয়োজনীয় সংখ্যক প্রশিক্ষক, কোয়াটার মাস্টার, প্রাথমিক প্রতিবিধানকারী, স্যানেটারি পর্যবেক্ষক নিয়োগ করতে হবে।

ক্রয় : শুকনো জ্বালানি কাঠ ও সুষম খাদ্য বাজেট অনুপাতে কিনতে হবে।

স্যানিটেশন : আগেই স্যানিটেশন ব্যবস্থা করে রাখতে হবে।                                 

নিয়ম সম্পর্কিত ধারণা : পথ সংকেত, কম্পাস রিডিং, মানচিত্র অঙ্কন ও পঠন, তাঁবু খাটানোর কৌশল, রান্না করা, সাঁতার, পাইওনিয়ারিং, প্রাথমিক প্রতিবিধান, উদ্ধার কাজ, রাস্তায় চলার নিয়ম ইত্যাদি সম্পর্কে ধারণা দিতে হবে।

হাঁটার কৌশল : সোজা হয়ে স্কাউট কদমে (২০ কদম হাঁটা ও ২০ কদম দৌড়ানো) হাঁটতে হবে। প্রতি দুই মাইলে ৫ মিনিট বিশ্রাম করতে হবে। 

পরিশেষে আমরা বলতে পারি, উপরোক্ত প্রস্তুতি সাপেক্ষে হাইকিং বাস্তবায়ন করা যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত