বুড়িগঙ্গায় পুলিশ সদস্যের ভাসমান লাশ উদ্ধার

আপডেট : ১১ জুলাই ২০২১, ১২:১৯ এএম

বুড়িগঙ্গা নদী থেকে মো. জামাল উদ্দিন (৪০) নামের এক পুলিশ সদস্যের ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে সদরঘাট টার্মিনালের সামনে নদী থেকে লাশ উদ্ধার করা হয়।

জামাল উদ্দিনের ছেলে মোহাম্মদ হৃদয় বলেন, আমার বাবা বাবুবাজার পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। গত শুক্রবার রাত ৩টার দিকে তিনি সদরঘাট টার্মিনালে গেলে পা পিছলে দুই পন্টুনের মাঝ দিয়ে পড়ে যান। পরে গতকাল শনিবার সকালে লাশ ভেসে উঠলে পুলিশ তার লাশ উদ্ধার করে।

সদরঘাট নৌপুলিশ থানার উপপরিদর্শক শহিদুল আলম জানান, নিহত ব্যক্তি একজন পুলিশ সদস্য ছিলেন। তিনি বাবুবাজার পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। সকালে তার লাশ ভেসে উঠলে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠাই। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত