মাদক আনা-নেওয়ার দ্বন্দ্বে বন্ধুর ছুরিকাঘাতে বন্ধু খুন

আপডেট : ১১ জুলাই ২০২১, ০১:৩১ এএম

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে ভারত থেকে মাদক আনা-নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে বন্ধুর ছুরিকাঘাতে শাকিল হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ঘাতক রাসেল হাসানকে (২১) আটক করেছে পুলিশ।

গত শুক্রবার মধ্যরাতে হিলির ফকিরপাড়া এলাকার চন্ডিপুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। নিহত শাকিল ওই এলাকার মৃত হুরু শেখের ছেলে। আটক রাসেল হাসান একই এলাকার আবদুর রহিমের ছেলে।

হাকিমপুর থানার ওসি ফেরদৌস ওয়াহিদ বলেন, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে হিলির ফকিরপাড়া এলাকায় ভারত থেকে মাদক আনা-নেওয়াকে কেন্দ্র করে বিরোধের জের ধরে শাকিল ও রাসেল নামের দুই যুবকের মধ্যে চাকু মারামারির ঘটনা ঘটে। পরে অভিযান চালিয়ে রাসেলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে সে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত